দুঃখী রাজপুত্রের জন্য কয়েক ছত্র

অতপরঃ হিম কার্তিকের রাতে; যে হংসী
পাখা মেলে উড়ে গেছে- দূর মরিচিকার দেশে,
উষ্ণতার খোঁজে। তারই মত ঠিক, তুমিও-
গেছ চলে, নব জীবনের খোঁজে, নবতর বেশে।

হংসীবিহীন শুন্য বিলের মত, আমার হৃদয়
আজো প্রহর গুনে যায়, কার্তিকের এই হিমে।
যে নক্ষত্র ঝরে গেছে চিরতরে; তারই পথ ধরে
জানি নিভে যাবে শূন্যতাও; শেষ হবে চিরঘুমে।