আমি এই নগরের জ্যেষ্ঠ শামুক, খুব একটা নড়াচড়া করি না। অফিস আসা যাওয়ার পথে যানজটে বসে থাকতে থাকতে সাহিত্য চর্চার শুরু। বিশ্বাস করি লেখার মাধ্যমেই সম্ভব পরিবর্তন (কারন পড়ার মধ্য দিয়ে মানুষের মনোভাব যতটা পরিবর্তন হয়, ততটা কারো মুখের কথায় হয় না )।

অনেকদিন ধরেই অনেক কিছু নিয়ে লিখছি। এবারে ভাবলাম লেখাগুলো একটা জায়গায় গুছিয়ে রাখা দরকার, সেই প্রচেষ্টা থেকেই এই সাইট। এইসব লেখার সাথে আমার ব্যাক্তি জীবনের মিল খুবই কম, প্রতিদিন যা দেখি, যা শুনি, যা ভাবি সেগুলোই তুলে ধরার চেষ্টা করি। তবুও আমিই সুরঞ্জনার প্রেমিক, শঙ্খমালার প্রেমিক, আমিই হরিপদ। আমার ব্যাপারে বাকিটা খুঁজে পাবেন মুখবইয়ে এই ঠিকানায় https://fb.com/d.scmondal

এটা ২০১০ সালের আমি । ছবিটায় একটা লেখক লেখক ভাব আছে, তাই এটাই দিয়ে রাখলাম।