মাঘের শীতল বাতাসে, ডানা মেলে ভেসে যেতে যেতে- দেখেছি তোমার শহর, পখির চোখে। দেখছি শত শত কলের গাড়ি আর গোলামের দল, চলেছে কালো বিটুমিনের নিষ্প্রাণ পথে চাবি দেয়া পুতুলের মত সারে। দেখেছি পাকা কৃষ্ণচূড়া ফলের মত, ঝুলে আছে মানুষ, এই শহরের ডালে। আজ এই মাঘের শীতল বাতাসে ডানা মেলে ভেসে যেতে যেতে- অলিগলি থেকে রাজপথ […]
Tag: প্রেমের কবিতা
বসন্তের এই বৃষ্টি ভেজা উদাসী দুপুরে, নিয়তির কাছে হার মেনে নিয়ে একা এক জুয়াড়ি- ফের গেল ফিরে জীবন জুয়ার আসরে। সবুজ ঘাসের খোঁজে কোন এক ঘাই হরিণী ছুটে গেল তার- গতজন্মের শিকারির কাছে! সুখের মত বেদনার পিপাসায় কোন এক মাতাল, ফের চুমুক দিল- ঘোলাটে বিষের গ্লাসে। এক পাখি ফিরে গেল নীড়ে, এক নাবিক ফিরে এল […]
কিছু কিছু দিন এমন হয়, যেদিনগুলোতে কিছুই ইচ্ছে করেনা, কিছুই লাগেনা ভালো। সেই দিনগুলোতে আমি কেবলই শুয়ে রই অলস গেঁয়োর মত এই পৃথিবীর পরে। চেয়ে চেয়ে দেখি ঘড়ির কাটা বয়ে চলে সময়ের বোঝা ঘাড়ে নিয়ে তার! আমার ঘরের দেয়ালে হামাগুড়ি দেয় হোঁৎকা টিকটিকি এক; শিকারের আশায়। সময় শ্বাপদের ন্যায়ঃ- ওঁত পেতে থাকে দিনপঞ্জির রঙ্গিন পাতার […]
জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে যে- হৃদয়; শঙ্খমালা, তোমার বিহনে অঘ্রান বাতাসে উড়ে গেছে সে ছাই, তাহারে রাখে নাই কেহ মনে। সেই হৃদয়ের খোঁজে এসে, পাবে নাকো তারে তুমি আর ! পাবে নাকো তারে, সে হৃদয়- নাই যে আর; আমার; তোমার ।
অতপরঃ হিম কার্তিকের রাতে; যে হংসী পাখা মেলে উড়ে গেছে- দূর মরিচিকার দেশে, উষ্ণতার খোঁজে। তারই মত ঠিক, তুমিও- গেছ চলে, নব জীবনের খোঁজে, নবতর বেশে। হংসীবিহীন শুন্য বিলের মত, আমার হৃদয় আজো প্রহর গুনে যায়, কার্তিকের এই হিমে। যে নক্ষত্র ঝরে গেছে চিরতরে; তারই পথ ধরে জানি নিভে যাবে শূন্যতাও; শেষ হবে চিরঘুমে।