মন্ডলের গপ্পো-সপ্পো

বিঃদ্রঃ আর্টের খাতিরে সামান্য রঙ চড়ানো

Tag: প্রিয় কবিতা

পাখির জীবন

পাখির জীবন

মাঘের শীতল বাতাসে, ডানা মেলে ভেসে যেতে যেতে- দেখেছি তোমার শহর, পখির চোখে। দেখছি শত শত কলের গাড়ি আর গোলামের দল, চলেছে কালো বিটুমিনের নিষ্প্রাণ পথে চাবি দেয়া পুতুলের মত সারে। দেখেছি পাকা কৃষ্ণচূড়া ফলের মত, ঝুলে আছে মানুষ, এই শহরের ডালে। আজ এই মাঘের শীতল বাতাসে ডানা মেলে ভেসে যেতে যেতে- অলিগলি থেকে রাজপথ […]

বসন্তের অশ্রু

বসন্তের অশ্রু

এইখানে বসন্তের দুপুর বেলায় ইউক্যালিপটাসের ধূসর সরু পাতায়, শুষ্ক বাতাস খেলা করে, আর- তপ্ত পিচের পরে লেগে থাকে শুকনো রক্তের দাগ। একের পর এক কল দানবের চাকায় পিশে যায়-মিশে যায় মায়ের শরীর। মাতৃ দুগ্ধের শেষ ফোঁটাটাও একসময় শুকিয়ে যাবে জানি। কিন্তু অবুঝ বাচ্চাগুলো, হয়ত তা জানবে না কোনদিন। মায়ের অপেক্ষায় ক্ষুধার জ্বালায় ভিজে থাকবে তাদের […]

হরিৎ হেমলকের স্বাদ

হরিৎ হেমলকের স্বাদ

বসন্তের এই বৃষ্টি ভেজা উদাসী দুপুরে, নিয়তির কাছে হার মেনে নিয়ে একা এক জুয়াড়ি- ফের গেল ফিরে জীবন জুয়ার আসরে। সবুজ ঘাসের খোঁজে কোন এক ঘাই হরিণী ছুটে গেল তার- গতজন্মের শিকারির কাছে! সুখের মত বেদনার পিপাসায় কোন এক মাতাল, ফের চুমুক দিল- ঘোলাটে বিষের গ্লাসে। এক পাখি ফিরে গেল নীড়ে, এক নাবিক ফিরে এল […]

অচল পয়সার জীবন

অচল পয়সার জীবন

আমি শুধুই অবসর নিয়ে আসিয়াছি কত ঢের ব্যস্ত প্রাণের ভিড়ে। অচল পয়সার মত আমি রয়েছি পড়ে, জীবন পকেটের এক কোণে। কান পেতে শুনিয়াছি জীবনের কোলাহল, চোখ চেয়ে দেখিয়াছি জীবিকার টানে; দেহের পসরা সাজিয়ে কত ঘাই হরিণীর দল চেয়ে আছে শেয়াল আর শুকুনের পানে। দেখিয়াছি শেয়ানা বুদ্ধিজীবির পাল, গোলামির দাম বুঝে নিয়ে, ফিরিতেছে ঘরে। আর চেতনাধারী […]

তোমাকেই ভাববো বলে

তোমাকেই ভাববো বলে

কিছু কিছু দিন এমন হয়, যেদিনগুলোতে কিছুই ইচ্ছে করেনা, কিছুই লাগেনা ভালো। সেই দিনগুলোতে আমি কেবলই শুয়ে রই অলস গেঁয়োর মত এই পৃথিবীর পরে। চেয়ে চেয়ে দেখি ঘড়ির কাটা বয়ে চলে সময়ের বোঝা ঘাড়ে নিয়ে তার! আমার ঘরের দেয়ালে হামাগুড়ি দেয় হোঁৎকা টিকটিকি এক; শিকারের আশায়। সময় শ্বাপদের ন্যায়ঃ- ওঁত পেতে থাকে দিনপঞ্জির রঙ্গিন পাতার […]

পাখির জীবন

পাখির জীবন

মাধ্যমঃ ডিজিটাল আমি কোন এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছি তুমি কোন এক পাখির জীবনের জন্য অপেক্ষা করছো হয়তো হাজার হাজার বছর পরে মাঘের নীল আকাশে সমুদ্রের দিকে যখন উড়ে যাবো আমাদের মনে হবে হাজার হাজার বছর আগে আমরা এমন উড়ে যেতে চেয়েছিলাম। হাজার বর্ষ আগে – জীবনানন্দ দাশ

Powered by WordPress & Theme by Anders Norén

error: Content is protected !!