মন্ডলের গপ্পো-সপ্পো

বিঃদ্রঃ আর্টের খাতিরে সামান্য রঙ চড়ানো

Category: ছোট গল্প

হারানো প্রেম

হারানো প্রেম

“হেই মামা, দেইখা পা ফালান, আমার দোকানের উপর উইঠা পড়ছেন…”ঢাকার ব্যস্ত অফিস পাড়ার ফুটপাথে হাঁটতে গিয়ে আচমকা এমন ধমক খেয়ে চমকে ওঠে শফিউল। মাত্রই একটা অফিসে চাকরির ইন্টারভিউ দিয়ে বের হয়েছে। চাকরিটা হবে কি হবে না, সেই চিন্তা করতে করতে একটু আনমনা হয়ে গিয়েছিল, আর তখনই ভুল করে ফুটপাথের কোন দোকানের উপর উঠে পড়েছে। ভুল […]

ভালবাসার মুখে কালি

ভালবাসার মুখে কালি

১।। ট্রাক স্টান্ডের কোণে ইউনিয়ন অফিসের পাশ ঘেঁষা জমিরের চায়ের দোকানে সকাল থেকে বসে আছে মুরাদ। কাল রাতে সামান্য বৃষ্টি হয়েছে, আকাশ মেঘলা হয়ে আছে এখনও। অক্টোবর মাসে এমন বৃষ্টি সাধারনত হয় না। বৃষ্টির সাথে সাথে কিছুটা শীতও যেন নেমে এসেছে শহরের বুকে। চায়ের দোকানের বেঞ্চিতে এক পা তুলে দিয়ে জমিরকে এক কাপ চা দিতে […]

হরিপদ বাবু ও এলিয়েন

হরিপদ বাবু ও এলিয়েন

১।। রোজকার অফিস শেষে লোকাল বাসে ঝুলে দুঘণ্টার জ্যাম পেরিয়ে ক্লান্ত শ্রান্ত হরিপদ বাবু যখন মতিঝিল থেকে মোহাম্মদপুরে তার বাসায় পৌঁছালেন, ততক্ষনে রাত হয়ে গেছে। সওদাগরী অফিসের চাকরি, তার সময়ের ঠিক ঠিকানা নেই। তার উপর আজকে আবার অফিসের বড় বাবুর মেজাজ তিরিক্ষি হয়ে ছিল। প্রতিদিনই থাকে, তবে আজকে কিছুটা বেশি। অফিস শেষে হরিপদ বাবু যখন […]

গ্যাস্ট্রিকের দিন গুলিতে প্রেম (বাস্তবধর্মী)

গ্যাস্ট্রিকের দিন গুলিতে প্রেম

১।। রাত বারোটা বাজতে চলেছে। ঘুমে ক্লান্তিতে চোখ জড়িয়ে আসছে জায়েদের। ওদিকে শরীরটাও ঠিক লাগছে না। বুকে একটা হাল্কা ব্যাথা করছে অনেক্ষন ধরে। ভাল লাগবেই বা কি করে। সেই সাত সকালে নাস্তা না করেই ক্লাসে গিয়েছে। সারাদিন ক্লাস ল্যাব করে সন্ধ্যায় হলে ফিরে আবার বেরিয়েছে টিউশানি করতে। সেখান থেকে হলে ফিরেছে রাত দশটায়। হলের ক্যান্টিন […]

বায়োমেট্রিক প্রেম

বায়োমেট্রিক প্রেম

১।। সকাল নয়টা থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে আনিকা। শুরুতে তার সামনে পঞ্চাশ জন মত মানুষ ছিল। এখন এই দুই ঘন্টাতে লাইন তো কমেই নি, বরং বেড়েছে বলে মনে হচ্ছে। সোমবার দিন, অফিসে না গিয়ে সকাল সকাল লাইনে এসে দাঁড়িয়ে আনিকা ভেবেছিল দশটা নাগাদ কাজ হয়ে যাবে। কিন্তু না, আসলে সব মানুষই তার মত করেই […]

Powered by WordPress & Theme by Anders Norén

error: Content is protected !!