শঙ্খমালা -১

জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে যে- হৃদয়;
শঙ্খমালা, তোমার বিহনে
অঘ্রান বাতাসে উড়ে গেছে সে ছাই,
তাহারে রাখে নাই কেহ মনে।

সেই হৃদয়ের খোঁজে এসে,
পাবে নাকো তারে তুমি আর !
পাবে নাকো তারে, সে হৃদয়-
নাই যে আর; আমার; তোমার ।