
কিছু কিছু দিন এমন হয়, যেদিনগুলোতে
কিছুই ইচ্ছে করেনা, কিছুই লাগেনা ভালো।
সেই দিনগুলোতে আমি কেবলই শুয়ে রই
অলস গেঁয়োর মত এই পৃথিবীর পরে।
চেয়ে চেয়ে দেখি ঘড়ির কাটা বয়ে চলে
সময়ের বোঝা ঘাড়ে নিয়ে তার!
আমার ঘরের দেয়ালে হামাগুড়ি দেয়
হোঁৎকা টিকটিকি এক; শিকারের আশায়।
সময় শ্বাপদের ন্যায়ঃ- ওঁত পেতে থাকে
দিনপঞ্জির রঙ্গিন পাতার আড়ালে।
সেই দিনগুলোকে আমি,
যত্ন করে তুলে রাখি,
শুধুই আমার নিজের জন্যে,
শুধুমাত্র তোমাকেই ভাববো বলে।
Comments are closed.