পাখির জীবন

মাঘের শীতল বাতাসে,
ডানা মেলে ভেসে যেতে যেতে-
দেখেছি তোমার শহর, পখির চোখে।
দেখছি শত শত কলের গাড়ি
আর গোলামের দল,
চলেছে কালো বিটুমিনের নিষ্প্রাণ পথে
চাবি দেয়া পুতুলের মত সারে।

দেখেছি পাকা কৃষ্ণচূড়া ফলের মত,
ঝুলে আছে মানুষ, এই শহরের ডালে।
আজ এই মাঘের শীতল বাতাসে
ডানা মেলে ভেসে যেতে যেতে-
অলিগলি থেকে রাজপথ জুড়ে
তোমারেই খুঁজেছি দুচোখে
শুধু একবার দেখব বলে।

আর তারপর, সমস্ত দিনের শেষে
ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলে
ডানায় শিশির আর রৌদ্রের বাসি ঘ্রাণ মেখে
ফিরে গেছি ঘরে
অনেক খুঁজেছি সারাদিন,
তবুও খুঁজে পাইনি তোমারে।